1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার - dailyainerkantho
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:৫৬|
শিরোনামঃ
ছাত্র জমিয়তের পদক্ষেপে ডাকসু সংগ্রহশালায় স্থান পাচ্ছে শাপলা চত্বরের আন্দোলনের আইকনিক চিত্র মাধবপুরে অপটিক্যাল ফাইবার কেটে চুরির অভিযোগ, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন আকিফ আব্দুল্লাহ: সাধারণ আলেম সমাজের অভিনন্দন ৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার 0x9197a3c5 ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত রহস্যজনক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত ঠিকাদারি বাতিলকে স্বাগত জানিয়ে নিয়োগ ও চাকরি স্থায়ী করার দাবী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের

রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার

মশিউর রহমান
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬,
  • 11 Time View

 

রাজশাহীর বাঘা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ উদ্ধার

মো মশিউর রহমান রাজশাহী :
আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামের বাজারসংলগ্ন একটি উন্মুক্ত মাঠের আমবাগানে অভিযান চালায় পুলিশ।

এ সময় বাগানের ভেতরে একটি খেজুর গাছের গোড়ায় প্লাস্টিকের দুটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিরাপের মধ্যে একটি বস্তায় ১৫০ বোতল এবং অপর বস্তায় ১৬৭ বোতল ছিল। তবে কে বা কারা এসব মাদকদ্রব্য সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, উদ্ধার করা স্কাফ সিরাপের অজ্ঞাতনামা মালিককে শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বাঘা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com