1. dailyainerkantho@gmail.com : admin :
আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:১৩|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 267 Time View

আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক সম্প্রতি প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা

বুধবার (৯ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরাও একত্রিত হন।

এই মানববন্ধনের সভাপতিত্ব করেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: অ্যাডভোকেট স্বপন কুমার সোম (সাবেক সভাপতি, রাজবাড়ী বার), অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু (আহ্বায়ক, জেলা বিএনপি), অ্যাডভোকেট মো. কামরুল আলম (সদস্যসচিব, জেলা বিএনপি), অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (জামায়াত নেতা ও রাজবাড়ী-১ আসনের সাবেক প্রার্থী) ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “এক স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, আরেক স্বৈরাচার ক্ষমতায় এসে আবারো স্বৈরাচারী আচরণ শুরু করেছে।”

তারা আশঙ্কা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষের হয়রানি আরও বাড়বে

বিশেষভাবে বক্তারা অভিযোগ করেন, ১ জুলাই ২০২৫-এ প্রকাশিত আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত গেজেটটি সাধারণ মানুষের বিরুদ্ধে এবং এটি অবিলম্বে বাতিল করতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি গেজেট বাতিল না করা হয়, তাহলে আইনজীবীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে ইউনুস সরকারকে হটাতেও আইনজীবীরা মাঠে নামবেন।”

বক্তারা আরও বলেন, “ইউনুসকে আইন সংশোধনের দায়িত্ব দেওয়া হয়নি। আইন সংশোধন করার অধিকার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরই রয়েছে।”

তারা সরকারের উদ্দেশে আহ্বান জানান— দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং বিতর্কিত গেজেট বাতিল করে গণতন্ত্রের প্রতি আস্থার প্রমাণ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com