1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডু থানায় জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:২৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

হরিনাকুন্ডু থানায় জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশ উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 154 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাতে ও এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুভেচ্ছা মিছিলটি হরিনাকুন্ডু উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবির, যুব সংগঠন এবং সাধারণ সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং “জাতীয় সমাবেশ সফল হোক”, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চাই”, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই”—এমন সব স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বলেন, এই জাতীয় সমাবেশের মাধ্যমে বর্তমান রাজনৈতিক স্থবিরতা দূর হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। তারা আরও বলেন, এই আন্দোলন শান্তিপূর্ণভাবে দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ঘোষিত জাতীয় সমাবেশে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুভেচ্ছা মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোন প্রকার বাধা প্রদান করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com