1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:১৯|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

মনোহরগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, মার্চ ২৩, ২০২৬,
  • 351 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

শনিবার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত পুনর্মিলনীতে উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা মহিউদ্দিন। উপজেলা সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সেক্রেটারি সাইফুল বারী তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলাফলের মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে রোববার সকালে হাসনাবাদ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাতৃভূমি মডেল একাডেমি হলরুমে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম মোতালেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান। ইউনিয়ন সেক্রেটারি তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আইয়ুব আলী, সাবেক সভাপতি কাজী আনিসুর রহমান, কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আরেকটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি সাইফুল বারী তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সাবেক শিবির নেতা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সব অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com