1. dailyainerkantho@gmail.com : admin :
নারী কর্মচারীকে বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ। - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৫৮|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

নারী কর্মচারীকে বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 111 Time View

বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ
মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।

শুক্রবার (১১ জুলাই) উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হোটেল মালিক হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী নারী মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তিনি দুই দিনের ৬০০ টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন তাকে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন বলেন, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান রবিবার সকালে ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com