
আজ লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নেতৃবৃন্দ।
হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তাঁরা। এসময় জনসাধারণের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সবার জন্য মানসম্মত ও সহজপ্রাপ্য চিকিৎসা নিশ্চিত করতে জননেতা শাহজাহান চৌধুরী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।