1. dailyainerkantho@gmail.com : admin :
শ্রমিকলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক বেনাপোলে গ্রেফতার - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:০০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

শ্রমিকলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক বেনাপোলে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 156 Time View

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় খাঁন মনির হোসেন মনি ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টা মামলা রয়েছে। খাঁন মনির হোসেন মনি বাগেরহাট জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে। তার পাসপোর্ট নম্বর -A- 01151173।

 

ইমিগ্রেশন সূত্র জানায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় তার পাসপোর্টে স্টপলিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক বাগেরহাট জেলা সদরের সাবেক শ্রমিকলীগ নেতাকে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com