1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জ এক মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মডেল মসজিদ,দুর্ভোগে মুসল্লিরা। - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৬|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ এক মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মডেল মসজিদ,দুর্ভোগে মুসল্লিরা।

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 239 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ(কুমিল্লা)সংবাদদাতা।

দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধে না করায় কুমিল্লার মনোহরগঞ্জে সদ্য নির্মিত মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ না থাকায় গত এক মাসের বেশি সময়  অন্ধকারে রয়েছে মসজিদটি। এতে ইবাদত বন্দেগি করতে চরম ভোগান্তি পোহাচ্ছেন মুসল্লিরা।
মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, মসজিদের প্রায় পৌনে দুই লাখ টাকার বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেওয়া হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, আধুনিক সুবিধা সম্পন্ন এই মডেল মসজিদটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর জুমার নামাজ চালুসহ সাধারণ মুসল্লীদের জন্য খুলে দেয়া হয়। ইবাদতের জন্য খুলে দেয়ার পর উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষ নামাজ আদায়ে ছুটে আসতেন মসজিদে। গত একমাস আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ না থাকায় নামাজ, খুতবা, কোরআন শিক্ষা এমনকি ওজু করার ক্ষেত্রেও চরম দুর্ভোগে পড়েন মুসল্লিরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি এই মসজিদটি অন্ধকারে পড়ে থাকা খুবই লজ্জাজনক। এটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, সামাজিক নানা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ জানান, মসজিদের নামে কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এবিষয়ে একাধিকবার মৌখিকভাবে অবহিত করা হলেও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, মডেল মসজিটি ঠিকাদার এখনো আমাদের বুঝিয়ে দেননি, বিদ্যুৎ সংযোগটি ঠিকাদারের নামে।  এরপরও ঠিকাদারের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে।
এব্যাপারে ঠিকাদার শফিকুর রহমান বলেন, এক সপ্তাহের মধ্য প্রশাসনের সাথে কথা বলে বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com