1. dailyainerkantho@gmail.com : admin :
শহীদ আবু সাঈদ ও শহীদ তাহির: জুলাই বিপ্লবের দুই অগ্নিবীণার প্রতি শ্রদ্ধা, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৪৮|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

শহীদ আবু সাঈদ ও শহীদ তাহির: জুলাই বিপ্লবের দুই অগ্নিবীণার প্রতি শ্রদ্ধা, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 240 Time View

জুলাই বিপ্লবের দুই মহান শহীদ—আবু সাঈদ ও আবদুল্লাহ আল তাহির-এর কবর জিয়ারত ও তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী মুহূর্ত। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু সাদিক কায়েম, যিনি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের সাংগঠনিক দিক ও আন্দোলনের দিকনির্দেশনায় তার ছিল অগ্রণী ভূমিকা।

শহীদ আবু সাঈদ জুলাই বিপ্লবের প্রথম সারির সাহসী সৈনিক, যিনি লক্ষ জনতার বুকের ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন ঘাতক আওয়ামী লীগের রাইফেলের সামনে। তার অদম্য নেতৃত্বে স্বাধীনতার আশায় জেগে উঠেছিল জনতার হৃদয়।

তারই ধারাবাহিকতায় শহীদ হন সাংস্কৃতিক অঙ্গনের অগ্রসেনানী আবদুল্লাহ আল তাহির, যার সুরেলা কণ্ঠ ছিল আন্দোলনের অনুপ্রেরণা, প্রতিরোধের রণধ্বনি। তাহির ভাইয়ের সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আজও আমাদের হৃদয়ে অনন্য উদাহরণ হয়ে রয়েছে। তাঁর পুরো পরিবার তার উপর নির্ভরশীল ছিল, তবুও তিনি পেছনে ফিরে না তাকিয়ে শহীদের মর্যাদা বরণ করেন।

এই দুই শহীদের শাহাদাত শুধু ব্যক্তিগত আত্মত্যাগ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আত্মনিবেদনের এক জ্বলন্ত নিদর্শন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com