1. dailyainerkantho@gmail.com : admin :
বিপদসীমায় কাপ্তাই হৃদের পানি, খুলে দেয়া হবে জলকপাট। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:১৭|

বিপদসীমায় কাপ্তাই হৃদের পানি, খুলে দেয়া হবে জলকপাট।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 214 Time View

 

বিপদসীমায় কাপ্তাই হৃদের পানি, খুলে দেয়া হবে জলকপাট।

 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হবে।

সাধারণত রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৭ বা ১০৮ ফুট এমএসএল এর কাছাকাছি এলে বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়। তাই আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকাল ৩ টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে, তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০ টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানির লেভেলের ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com