1. dailyainerkantho@gmail.com : admin :
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস। - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৩১|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 254 Time View

 

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস।

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হামাস।

সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামাস প্রকাশিত এক ভিডিওতে হাড্ডিসার সর্বস্ব এক জিম্মিকে দেখার পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক ক্ষোভ প্রকাশের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী এই প্রস্তাব দিলো।

হামাসের বিবৃতিতে বলা হয়, তারা কেবল তখনই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে সহায়তা পাঠাতে প্রস্তুত থাকবে, যদি ইসরায়েল গাজায় স্থায়ীভাবে মানবিক করিডোর চালু করে এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা পুরোপুরি বন্ধ রাখে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক মানবিক সংস্থাকে জিম্মিদের কাছে পৌঁছাতে দেয়নি।

শনিবার হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় একটি সরু কংক্রিট সুড়ঙ্গে বন্দি একজন ইসরায়েলি যুবককে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ওই যুবক শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, গায়ে কোনো জামা নেই, কেবল প্যান্ট পরা, এবং তিনি দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছেন বলে মনে হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওতে দেখা যাওয়া ২৪ বছর বয়সী যুবকের নাম এভিয়াতার ডেভিড। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় দক্ষিণ ইসরায়েলে নোভা সঙ্গীত উৎসবে অংশ নিতে গিয়ে অন্যদের সঙ্গে আটক হন। তখন তাকে গাজায় নিয়ে যাওয়া হয়।

ভিডিওটি প্রকাশের পর শুধু ইসরায়েল নয়, ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র হামাসের এ আচরণের নিন্দা জানিয়েছে। এ ঘটনার পর ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com