1. dailyainerkantho@gmail.com : admin :
গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:৩২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মো: মাহাবুব আলম,ঢাকা
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 204 Time View

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন
বাংলাদেশ জাতীয় স্বাধীন সাংবাদিক পরিষদ এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় বাংলাদেশ জাতীয় স্বাধীন সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটি গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি সভাপতি মোঃ মাহবুব আলম বলেন
এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা।
এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় — এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।

বাংলাদেশ জাতীয় স্বাধীন সাংবাদিক পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহাবুব আলম আরো বলেন,“এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা।
এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।”

বাংলাদেশ জাতীয় স্বাধীন সাংবাদিক পরিষদ এর
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রিপন শেখ বলেন: “আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলছি — আগামী ,২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।

বাংলাদেশ জাতীয় স্বাধীন সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি —
১।অবিলম্বে দোষীদের গ্রেফতার করুন।
২। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন।
৩। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর বিচার চাই — দ্রুত, দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com