1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৬|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

বারহাট্টায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 126 Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা( নেত্রকোনা) প্রতিনিধিঃ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১২ টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে বারহাট্টা প্রেসক্লাব।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় বক্তারা সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়ন ও জারীর দাবি জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধনে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ সহ প্রমুখ।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com