1. dailyainerkantho@gmail.com : admin :
চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:৪৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 213 Time View
নেছারাবাদ এক স্কুলশিক্ষকের দায়ের করা চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান খন্দকারসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ইমরান খন্দকার, তাঁর ভাই মো. ইকরাম খন্দকার ও শেখ রাহাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি মিজান খন্দকার জামিনে রয়েছেন।

গত ১৮ জুন কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের সঙ্গে জড়িত। গত ১৮ এপ্রিল রাতে তাঁরা শিক্ষক গোলাম কিবরিয়ার পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁর জমির গাছ কেটে দখলের চেষ্টা করেন এবং গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে তাঁকে আটকে এতিমখানার জন্য রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করেন।

অভিযোগ প্রসঙ্গে পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান শাহীন বলেন, ‘বিষয়টি যতটুকু জানি, এটা পারিবারিক বিরোধ থেকে হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তির দায় সংগঠন নেবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com