1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়া শারিয়াল জোত সীমান্তে দুই যুবককে আটক করেছে বিজিবি - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:৪১|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

তেতুলিয়া শারিয়াল জোত সীমান্তে দুই যুবককে আটক করেছে বিজিবি

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 148 Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাঁচার করতে গিয়ে বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে দুই দালাল (মানব পাচারকারী)।

 

শনিবার (১৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। এর আগে শনিবার ভোর রাতে তাদের তেঁতুলিয়ার শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৯ এমপি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করে টহলরত বিজিবি সদস্যরা।

আটককৃত দেলোয়ার হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও ইয়াছিন আলী শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৯ এমপি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ জন হিন্দু বাংলাদেশি নাগরিক পাচার করছিলেন চক্রটির সদস্যরা। বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে।

এসময় চক্রের দুই সদস্য ২ বাংলাদেশিকে নিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করতে পারলেও দুই জন বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com