1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার লালমাই রান্নাঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:৩২|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

কুমিল্লার লালমাই রান্নাঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

সহিদ উল্লাহ ডেণী
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 125 Time View

 

কুমিল্লার লালমাই রান্নাঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নিহত শিরিন আক্তার (৩০)-এর মরদেহ শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিরিনের শিশু সন্তান ইউসুফ কান্না শুরু করলে শাশুড়ি ফিরোজা বেগম ঘরে গিয়ে দেখেন, শিরিন সিলিং ফ্যানে ঝুলছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শাশুড়ি ফিরোজা বেগম বলেন, “আমার ছেলে শহীদুল্লাহর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শিরিনকে বিয়ে করে। কয়েকদিন ধরে সে অসুস্থতার কথা বলছিলো। কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিল, পরশু আমার বেয়াইন তাকে নিয়ে আসে। আজ সকালে নাতনি সায়মাকে মাদ্রাসায় দিয়ে আসে। পরে ইউসুফ কান্না করলে ডেকে কোনো সাড়া না পেয়ে ছেলেকে জানাই। দরজা ভেঙে দেখি সে ফাঁস দিয়েছে।”

এদিকে নিহতের ভাই আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, “২০১৭ সালে শিরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে বনিবনা হয়নি। এজন্য দীর্ঘদিন সে আমাদের বাড়িতেই ছিল। পরে গ্রাম্য শালিসে স্বামীর বাড়িতে ফেরে। সম্প্রতি সে অসুস্থতার কথা বলেছিল, আমি ওষুধ কিনে দিয়েছিলাম। মা সেদিন শিরিনের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিল, মা ফেরার পর এই ঘটনা ঘটে। আমার মনে হয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, “এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com