1. dailyainerkantho@gmail.com : admin :
কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের শরীর তল্লাশী ও স্বজনদের মারপিট করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:৩০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহের শরীর তল্লাশী ও স্বজনদের মারপিট করে টাকা এবং স্বর্ণালঙ্কার লুট

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 147 Time View

কুষ্টিয়ার মিরপুরে স্বজনের মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় মরদেহের স্বজনদের মারধরের পাশাপাশি মরদেহেও স্বর্ণালঙ্কারের খোঁজে তল্লাশি চালিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়েশা খাতুন (৫০) নামের এক নারীর মরদেহ নিয়ে সুধিরাজপুর গ্রামে ফিরছিলেন পরিবারের সদস্যরা। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বাসিন্দা, নিয়ামত আলীর স্ত্রী।

অ্যাম্বুলেন্সে থাকা নিহতের ভাই রাকিবুল ইসলাম জানান, “আমার বড় বোনের মরদেহ নিয়ে ফিরছিলাম। ছাতিয়ান কালিতলা-দুর্গাপুর সড়কে পৌঁছালে পথে কিছু প্রতিবন্ধকতা দেখে চালক গাড়ি থামান। তখন হঠাৎ পাশের পানের বরজ থেকে ৪-৫ জন মুখোশধারী ডাকাত বেরিয়ে আসে। তারা হাঁসুয়া দিয়ে আমাদের ভয় দেখিয়ে চালকের কাছ থেকে ৪ হাজার টাকা এবং আমাদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও একজোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। এমনকি মরদেহের কান ও গলায় অলংকার আছে কিনা, সেটিও তল্লাশি করে।”

ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের সদস্যরা নারীদের গা থেকে অলংকার ছিনিয়ে নেয় এবং হামলা চালায়। এই ঘটনায় শিউলি খাতুন (৪৬), ফেরদৌসি (৩২) ও শাহবুল নামে আরও তিনজন আক্রান্ত হন।

এ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলটি গ্রামের একেবারে ভেতরে। তবে আশপাশের প্রধান সড়কে নিয়মিত পুলিশ টহল থাকে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com