1. dailyainerkantho@gmail.com : admin :
চবি-বাকৃবিতে হামলার ঘটনায় ইবি ছাত্রদলের হুঁশিয়ারি: বিচার না হলে কঠোর আন্দোলন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

চবি-বাকৃবিতে হামলার ঘটনায় ইবি ছাত্রদলের হুঁশিয়ারি: বিচার না হলে কঠোর আন্দোলন

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 105 Time View

 

ইবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে শিক্ষার্থীদের উপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনেে সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে তাদের ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গিকার, নিরাপদ ক্যাম্পাস; ছাত্রদল সজাগ থাকবে, ষড়যন্ত্র রুখে দিবে; শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; সন্ত্রাসীদের ঠিকানা একসাথে চলে না; আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে; লুঙ্গির নীচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘গতকাল চবি, কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা এবং দাবিতে গুপ্তরা হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি ইন্টেরিম গভর্মেন্ট সন্ত্রাসীদের বিচার না করে ছাত্রদল কঠোর আন্দোলন ঘোষণা করবে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে, রাকসু নির্বাচনে তারা যেন ভোটার হতে পারে সেই দাবি আদায়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করেছে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা৷ তারা সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরেছে। সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানার ব্যবহার বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা মব ও বিশৃঙ্খলা করে না।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, সাজিদ হত্যার খুনিরা যেন ক্যাম্পাসে ঘুরে বেড়াতে না পারে, যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে ক্যাম্পাসের চলাফেরা করতে পারে— পোশাক, চলাফেরা, হেজাব ও কে সাধারণ ড্রেস পড়বে তা ব্যক্তিগত বিষয়; এতে কারো হস্তক্ষেপ করা চলবে না। যেকেউ আবাসিক হলগুলো যেন দখল করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com