1. dailyainerkantho@gmail.com : admin :
আঞ্জুমানে তালিমুল কুরআন জগন্নাথপুর শাখার বৈঠক সম্পন্ন: ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলনের বাস্তবায়ন কমিটি গঠন - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

আঞ্জুমানে তালিমুল কুরআন জগন্নাথপুর শাখার বৈঠক সম্পন্ন: ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলনের বাস্তবায়ন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২৬,
  • 93 Time View

 

আঞ্জুমানে তালিমুল কুরআন জগন্নাথপুর শাখার বৈঠক সম্পন্ন: ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলনের বাস্তবায়ন কমিটি গঠন

​নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:

আগামী ১২, ১৩ ও ১৪ই নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী ৫ম দশসালা ও দস্তারবন্দী সম্মেলনকে সামনে রেখে “আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ” জগন্নাথপুর উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। উক্ত বৈঠকে আসন্ন এই বৃহৎ সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ইউনিয়ন ভিত্তিক বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

​নতুন গঠিত এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী মাওলানা উমর ফারুক এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ক্বারী মাওলানা জামিলুল হক। কমিটির সদস্য সচিব হিসেবে ক্বারী মাওলানা শেখ বিলাল এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ক্বারী মাওলানা নূর হোসাইন জিলানী ও ক্বারী মাওলানা মুজাহিদ খান মনোনীত হয়েছেন।

​এছাড়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন:
​ক্বারী মাওলানা আমিনুল ইসলাম রাজু
​ক্বারী মাওলানা মাহিদুর রহমান (কাতিয়া)
​ক্বারী মাওলানা নূর হোসাইন জিলানী (কলকলি)
​ক্বারী বায়াজিদ আহমেদ (কলকলি)
​ক্বারী মাওলানা লুৎফুর রহমানী (আশারকান্দি)
​ক্বারী মাওলানা আব্দুর রহীম (হলদিপুর)
​ক্বারী মাওলানা জিয়াউদ্দিন (রাণীগঞ্জ)
​ক্বারী মাওলানা আতিকুর রহমান কামালী (সৈয়দপুর শাহারপাড়া)
​ক্বারী মাওলানা মুজাম্মিল হক (পাটলী)

​আগামী নভেম্বরের এই সম্মেলনকে কেন্দ্র করে জগন্নাথপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
​সম্মেলন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা বিস্তারিত তথ্যের জন্য ক্বারী মাওলানা রায়হান (মোবাইল: 01729337157)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com