1. dailyainerkantho@gmail.com : admin :
দেবীগঞ্জ ৫ বছরের শিশু ধর্ষন এ ঘটনায় আসামীরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:৪৭|
শিরোনামঃ
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে

দেবীগঞ্জ ৫ বছরের শিশু ধর্ষন এ ঘটনায় আসামীরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫,
  • 137 Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত কিশোর তাকে খেলনা গাড়ি ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদ খেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে ভর্তি করেন।

শিশুটির বাবা বলেন, ‘মামলা করেছি বলে স্থানীয় নেতাদের দ্বারা সমঝোতার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। কখনো সমঝোতায় যাব না। আমি বিচার চাই।’

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত কিশোর এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com