1. dailyainerkantho@gmail.com : admin :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি পানির ফিল্টার দিলো ছাত্রশিবির - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:২৪|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি পানির ফিল্টার দিলো ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 162 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।

এসময় শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সব সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের দু-একটি ফিল্টারে এত শিক্ষার্থীর চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি।

এসময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com