1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে হামিদুর রহমান সোহাগ - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:০১|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে হামিদুর রহমান সোহাগ

এস এম আনোয়ার
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 279 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

আগামীর বাংলাদেশে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি।

শুক্রবার বিকেলে উপজেলা সদরের জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী হামিদুর রহমান সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
স্বৈরাচারী শাসন বিলুপ্ত করে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। পিআর পদ্ধতি এখন জনগণের প্রাণের দাবি। আমাদের কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা বাস্তবায়ন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়। যারা আমাদের ওপর নির্যাতন-অত্যাচার চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমরা জীবন দিয়েও আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম পৌর জামায়াতের আমির ও উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন পাটোয়ারী এবং লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন—
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল বারী তুহিন খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম আবদুল্লাহ আল নোমান
উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন কেফায়েত উল্লাহ কাসফি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দগন সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com