1. dailyainerkantho@gmail.com : admin :
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৪১|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 179 Time View

চুয়াডাঙ্গা, ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে চুয়াডাঙ্গার প্রধান সড়ক, বড়বাজার ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিপ্টন, পৌর আহ্বায়ক জনাব মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুজ্জামান সুমন।

এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত মোঃ শাফী, সদস্য সচিব মোঃ শাহ কলম, দামুড়হদা উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ আব্দুল কুদ্দুস, দর্শনা থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আজিম উদ্দিন, জিবননগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুস সামাদ, জেলা ওলামা দলের সদস্য মোঃ আবু হুরায়রা মোঃ আল মামুনসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে ইসলামী শিক্ষার প্রচার ও সমাজে নৈতিকতার উন্নয়নে ওলামাদের ভূমিকা অপরিসীম। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, আব্দুল হালিম, নুরুল ইসলাম, মনিরুজ্জামান বাদশা, আবু ওবায়দা খালিদ, শিলন মিয়া, মাওলানা মোঃ ইমরোজ আলী, মোঃ শমসের আলী, মোঃ রাজন, রফিকুল ইসলাম, মজিবর, আলামিন, জিয়াউর রহমান, আরিফ উদ্দিন, নাসিমুল হক ডন, জাকির হোসেন, আকরাম হোসেন, আব্দুল আজিজ, মোঃ ওসমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com