1. dailyainerkantho@gmail.com : admin :
ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করুন: গোলাম পরওয়ার - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪০|

ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করুন: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 136 Time View

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুনঃ  পুলিশের লুট হওয়া শটগান ও ৭ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী আটক

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই, শনিবার, বেলা ২টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com