1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়া বাংলা হোটেল নিয়ে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আজিজুল হক - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৫১|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

তেতুলিয়া বাংলা হোটেল নিয়ে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আজিজুল হক

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 163 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আজিজুল হক ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে তেতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে বাংলা হোটেলের কক্ষেএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আজিজুল হক অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় রানা ভাইও পারভেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছেন।

আজিজুল হক তিনি বলেন, “আমি দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সাথে বাংলা হোটেল নিয়ে ব্যবসা পরিচালনা করেছি। অথচ আমার এই ব্যবসা কর্মকাণ্ড নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। একটি চক্র আমাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার ছড়াচ্ছে।”

সংবাদ সম্মেলনে আয়নাল হোসেন আরও বলেন, এসব মিথ্যা তথ্য প্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তেতুলিয়া বাংলা হোটেলের আজিজুল হক,আক্তার হোসেন,রফিকুল ইসলাম এবং
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com