1. dailyainerkantho@gmail.com : admin :
হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহানপুর ইউনিয়নে জনসমুদ্র - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১২:১১|
শিরোনামঃ
ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে শাহজাহানপুর ইউনিয়নে জনসমুদ্র

ফরাস উদ্দীন
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 122 Time View

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ঘিরে শাহজাহানপুর ইউনিয়নে রোববার দেখা গেল এক অভূতপূর্ব গণজোয়ার। দুপুর গড়াতেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঢাক-ঢোল, স্লোগান আর মিছিলের বর্ণিল সমাবেশ নোয়াহাটি বাজারমুখী হতে থাকে। বিকেল নাগাদ পুরো বাজার এলাকা রূপ নেয় জনতার মহাসমুদ্রে।

দুপুর থেকে শুরু হওয়া মিছিল-সমাবেশ বিকেল পর্যন্ত একই উচ্ছ্বাসে চলতে থাকে। বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী জনসভা। নারী-পুরুষ, চা-শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ উপচে পড়ে।

সভায় সভাপতিত্ব করেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন,
“আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষাই আমার কাজ।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ চাই—যেখানে রাজনৈতিক মত ভিন্ন হলেও কাউকে নির্যাতনের শিকার হতে হবে না। ক্ষমতায় এলে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করবে।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন,
“একটি দল বহুদিন ধরে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। আজ জনগণই সেই স্বৈরশাসনের অবসান ঘটাতে রাস্তায় নেমেছে।”

জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন,
“আজকের এই জনসমুদ্র দেখিয়ে দিয়েছে—ধানের শীষের প্রতি মানুষের আস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই গণজোয়ারের সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না।”

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলফাজ মহালদার, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোঃ রফিক, মোস্তফা কামাল বাবুল, যুবদল আহ্বায়ক এনায়েতউল্লাহ, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মিজান মিয়া, মোঃ রিপন মিয়া, হুমায়ুন মিয়া, রফিক মিয়া প্রমুখ।

সারাদিন ধরে নোয়াহাটি বাজার ছিল উৎসবমুখর। বিশেষ করে চা-বাগান এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে, রঙিন টি-শার্ট পরে নারী-পুরুষের দলগত আগমন জনসভায় নতুন মাত্রা যোগ করে—যা উপস্থিত সবাইকে উচ্ছ্বসিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com