1. dailyainerkantho@gmail.com : admin :
কেউ আমাদের হুমকি দিলে আমরা ফুল নিয়ে হাজির হব: ড. মাসুদ - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:১৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

কেউ আমাদের হুমকি দিলে আমরা ফুল নিয়ে হাজির হব: ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 158 Time View

শনিবার (৫ জুলাই) দুপুর ১২টায় কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ খেয়াঘাট এলাকায় এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই অফিস কনকদিয়ার প্রত্যেক মানুষের অফিস। সবার সেবার জন্যই শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অফিস চালু করেছে। আপনারা সুখ-দুঃখ ভাগাভাগি করবেন, এই অফিস থাকবে আপনাদের খেদমতে।”

তিনি আরও বলেন, “যারা আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের হুমকি দিলে আমরা আপনাদের কাছে ফুল নিয়ে হাজির হব। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা করি প্রতিযোগিতার রাজনীতি। সুতরাং আমাদের হুমকি দিয়ে দাবিয়ে রাখা যাবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াজিউল্লাহ মনির মিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রিদয়ানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি রাকিব হাসান নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কনকদিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম হাওলাদার। এছাড়াও উপজেলা শিবির সভাপতি লিমন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া, সোহেল মিয়া, আল আমিন, আরিফুর রহমান, সজীব হাওলাদার, হাসান, মনির মিয়াসহ শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com