1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৮|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
  • 275 Time View

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ রহিম ফরাজী-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জননেতা জনাব আহসান হাবীব সাহেব, সভাপতি, শাহাবাগ মানব কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, গরিবের মঞ্চের সভাপতি শাকিব সুলারী, স্বপ্নীলের চেয়ারম্যান ও সফল সংগঠক মঞ্জুর আলম টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাদু-মুক্তার, জয়েন্ট সেক্রেটারি রেদওয়ান আহমেদ ও জন সিদ্দিকী, সাংবাদিক ফরিদ খান, বাংলাদেশ মানবিক সংস্থার সভাপতি লুবনা আক্তার ঝর্না, দপ্তর সচিব মাহমুদা আক্তার মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ, নাজির আনসারী, রাগগু দা (রনি ভাই) এবং সাবেক ওসি সোহেল ভাইসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com