
আঞ্জুমানে তালিমুল কুরআন জগন্নাথপুর শাখার বৈঠক সম্পন্ন: ৫ম দশসালা দস্তারবন্দী সম্মেলনের বাস্তবায়ন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:
আগামী ১২, ১৩ ও ১৪ই নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী ৫ম দশসালা ও দস্তারবন্দী সম্মেলনকে সামনে রেখে “আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ” জগন্নাথপুর উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। উক্ত বৈঠকে আসন্ন এই বৃহৎ সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ইউনিয়ন ভিত্তিক বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
নতুন গঠিত এই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী মাওলানা উমর ফারুক এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ক্বারী মাওলানা জামিলুল হক। কমিটির সদস্য সচিব হিসেবে ক্বারী মাওলানা শেখ বিলাল এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ক্বারী মাওলানা নূর হোসাইন জিলানী ও ক্বারী মাওলানা মুজাহিদ খান মনোনীত হয়েছেন।
এছাড়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন:
ক্বারী মাওলানা আমিনুল ইসলাম রাজু
ক্বারী মাওলানা মাহিদুর রহমান (কাতিয়া)
ক্বারী মাওলানা নূর হোসাইন জিলানী (কলকলি)
ক্বারী বায়াজিদ আহমেদ (কলকলি)
ক্বারী মাওলানা লুৎফুর রহমানী (আশারকান্দি)
ক্বারী মাওলানা আব্দুর রহীম (হলদিপুর)
ক্বারী মাওলানা জিয়াউদ্দিন (রাণীগঞ্জ)
ক্বারী মাওলানা আতিকুর রহমান কামালী (সৈয়দপুর শাহারপাড়া)
ক্বারী মাওলানা মুজাম্মিল হক (পাটলী)
আগামী নভেম্বরের এই সম্মেলনকে কেন্দ্র করে জগন্নাথপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা বিস্তারিত তথ্যের জন্য ক্বারী মাওলানা রায়হান (মোবাইল: 01729337157)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।