
এসময় শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।
এসময় শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।