1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 141 Time View

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনুস আলী (৩০) নামে এক যুবক তাঁর মামা আকমল খাঁ (৬০) কে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকমল খাঁ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কেয়াগ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভাগ্নে ইউনুস আলীর সঙ্গে তাঁর মায়ের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই সূত্র ধরে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খুলুমবাড়িয়া বাজার সংলগ্ন স্থানে ইউনুস আলী তাঁর মামার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

নিহতের ছেলে আজাদ খাঁ অভিযোগ করে বলেন, “ইউনুস দীর্ঘদিন ধরে আমার বাবার কাছে টাকা দাবি করছিল জমির নামে। আজ হঠাৎ তাঁকে নৌকা থেকে নামিয়ে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে।”

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত ইউনুস আলীকে আটকের চেষ্টা চলছে বলে জানান শৈলকুপা থানার ওসি মাসুম খান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com