
নিখোঁজ সংবাদ
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মো: অহিদ উল্লাহ (রুবেল) (বুদ্ধি প্রতিবন্ধী) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মৃত আবদুল বাতেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মে রবিবার ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত ১২ মে ২০২৬ ইং তারিখে মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৫৩৮।
নিখোঁজ ব্যক্তির শারীরিক গঠন প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং ওজন আনুমানিক ৭০ কেজি। তিনি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৩২৩-২১৯২৭৬