1. dailyainerkantho@gmail.com : admin :
ফাইল আটকে ঘুষ নেয়া দুর্নীতিবাজরা শেষমেশ লাঞ্ছিত হয়: ড. খালিদ হোসেন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩৫|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ফাইল আটকে ঘুষ নেয়া দুর্নীতিবাজরা শেষমেশ লাঞ্ছিত হয়: ড. খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 214 Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন সম্প্রতি সাতকানিয়া উপজেলা পরিষদে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘সবাইকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারী কর্মকর্তাগণ জনগণের সেবক। জনগণের করের টাকায় তাদের বেতন হয়। জনগণকে সঠিক সেবা দিলে বেতন হালাল হবে। নতুবা হারাম হয়ে যাবে।’

ড. খালিদ হোসেন আরও উল্লেখ করেন যে, ‘সরকারী কর্মকর্তাগণ নিজেদের দায়িত্ব পালনে সৎ না হলে, কাজে পেশাদারিত্ব এবং আন্তরিকতা না থাকলে দেশ এগিয়ে যাবে না।’ তিনি সতর্ক করে বলেন, ‘সেবাপ্রার্থীদেরকে দ্রুত সেবা না দিয়ে ছোটোখাটো খুঁত ধরে ফাইল আটকে রেখে যারা কৌশলে ঘুষ বাণিজ্য করে তারা সাময়িক আর্থিক ফায়দা লাভ করতে পারলেও চূড়ান্ত পরিণতিতে তারা চরমভাবে লাঞ্জিত হয়।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদের সকল সেবার সচিত্র প্রতিবেদন দেখানো হয়।

এছাড়া, একই দিনে সাতকানিয়া পুলিশ স্টেশনে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বিকালে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সাতকানিয়া থানায় পৌঁছালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com