1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে নিখোঁজ ইজবাইক চালকের মরদেহ মিলল পরিত্যক্ত ভবনে - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫৩|
শিরোনামঃ
ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

বাগেরহাটে নিখোঁজ ইজবাইক চালকের মরদেহ মিলল পরিত্যক্ত ভবনে

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 128 Time View

বাগেরহাটে একটি খামারের পরিত্যক্ত ভবনের শিরির নিচে মুখে কসটেপ প্যাচানো শহিদুল মোল্লা (৪৭) নিখোঁজ ইজবাইক চালকের মরদেহ পাওয়া গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহুর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীণ ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার শিড়ির নিচে ওই চালকের মরদেহ পাওয়া যায়। তার মুখে কসটেপ প্যাচানো ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। খুলনা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আসলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। শনিবার বিকেল পৌনে চারটা থেকে তিনি নিখোজ ছিলেন।ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে শিড়ির নিচে রেখে ইজিবাইক নিয়ে পালিয়েছে।

হত্যার শিকার ইজিবাইক চালক পিরোজপুর জেলার নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে বাগেরহাট শহরের মহিলা কলেজ সড়ক এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হত্যার শিকার ইজিবাইক চালকের স্বজনরা জানান, প্রতিদিনের মত শনিবার দুপুরে বাসা থেকে খেয়ে ইজিবাইক চালাতে বের হন। পরে বিকেল পৌনে চারটার দিকে স্ত্রীর মুঠোফোনে কল দিয়ে শ্যালককে ইফাদ ডেইরি ফার্মের সামনে আসতে বলেন। কিছুক্ষনের মধ্যে শ্যালক নাসির শেখ ইফাদ ডেইরি ফার্মের সামনে আসলেও, শহিদুল মোল্লাকে পায়নি। এরপর থেকেই তারা শহিদুল মোল্লাকে খুজতে থাকেন। শহিদুল মোল্লার হত্যার বিচার দাবি করেন স্বজনরা।

ইজিবাইক চালকের স্ত্রী শিউলি বেগম বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তার সাথে কারও শত্রুতা ছিল না। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আসলে আলামত সংগ্রহের পরে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। হত্যার কারণ অনুসন্ধ্যানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com