
বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার বারহাট্টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আজ বুধবার ০৫ আগস্ট দিনব্যাপী গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা।
বুধবার সকালে বারহাট্টা উপজেলা পরিষদ হল রুম প্রশাসনের আয়োজনে জুলাইকে স্মরণ করে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। আগামীতে বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, সমৃদ্ধশালী ও অর্থনীতির বাংলাদেশে দেখতে চান সাধারণ মানুষ।
শহীদ পরিবার ও জুলাই আহত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চম্পক দাম, অফিসার ইনচার্জ, বারহাট্টা থানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,
সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক আজাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন – দেশবাসীকে জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আহ্বান জানান। জুলাই চেতনায় আগামীর বাংলাদেশে বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বক্তারা জুলাই চেতনা ধারণ করে ন্যায় ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে বলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন আঙ্গিকে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।