1. dailyainerkantho@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহজাহানপুর ইউনিয়নে দোয়া মাহফিল - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৩৫|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহজাহানপুর ইউনিয়নে দোয়া মাহফিল

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 138 Time View

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো ফয়সলের উদ্যোগে এবং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আছরের নামাজ শেষে শাহজাহানপুর ইউনিয়নের নয়াহাটি বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল আয়োজন সফল করতে শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দোয়া পরিচালনা করেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফরাসউদ্দিন বাবু।

খালেদা জিয়ার রোগমুক্তি নিয়ে বক্তাদের আলোচনায় দোয়া মাহফিলে বক্তারা বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য এক গভীর দুঃখের বিষয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে আবারও নেতৃত্ব দেবেন—এটাই আমাদের সবার প্রত্যাশা।”

দোয়া মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলফাজ মহলদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মো রফিক, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান সহ বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ-জাতির কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com