1. dailyainerkantho@gmail.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর জামায়াতে ইসলামী - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৫৫|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর জামায়াতে ইসলামী

রংপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 122 Time View
     ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ও এক সাহসী প্রতীক শহীদ আবু সাঈদ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র রংপুর জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সোমবার (১ জুলাই) সকাল ৭টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামের শহীদ আবু সাঈদের কবরস্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর।জনাব মোঃ এনামুল হক, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, রংপুর জেলা।

এছারা ও আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আমীন, মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (রংপুর-৬, পীরগঞ্জ) ও সহকারী অধ্যাপক, পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাওলানা মিজানুর রহমান,আমীর জামায়াতে ইসলামী, পীরগঞ্জ উপজেলা মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি জামায়াতে ইসলামী, পীরগঞ্জ উপজেলা মাওলানা খায়রুল আমীন, সভাপতি ওলামা বিভাগ, পীরগঞ্জ উপজেলা মোঃ মিসবাহ উল হক, সভাপতি যুব বিভাগ পীরগঞ্জ উপজেলা, মোঃ রুহুল আমিন রঞ্জু সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন,পীরগঞ্জ উপজেলা, আলহাজ্ব মোঃ মাহবুব হোসাইন পৌর সভাপতি,পীরগঞ্জ এছাড়াও জামায়াতে ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কবর জিয়ারতের পর নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তারা শহীদ সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আবু সাঈদ ছিলেন এক মহান আদর্শে উদ্বুদ্ধ ছাত্র। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”
নেতারা আরও জানান, শহীদদের স্মৃতি ধারণ করেই জামায়াতে ইসলামী ন্যায়ের পথে সংগ্রাম চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com