1. dailyainerkantho@gmail.com : admin :
ভিতরগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ২:২৭|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

ভিতরগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 125 Time View

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর একটি অভিযানিক দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ভেতরে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে মোট ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন।

তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দায়িত্বপূর্ণ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com