1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত। - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৬|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত।

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 260 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।

প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলাম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু ইউসুফ।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ৯০ জনকে সনদপত্র প্রদান করা হয় এবং ২৭ জন যুবকের মাঝে মোট ২৫ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com