1. dailyainerkantho@gmail.com : admin :
মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৪:০৯|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া

ওমর ফারুক আহমেদ
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 14 Time View

 

মাঠে সরব জহিরুল ইসলাম, বাইক শোডাউনে চিরামে ব্যাপক সাড়া

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং চিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা জহিরুল ইসলাম।

তিনি ৫নং চিরাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরপর ২ বার দুঃসময়ের সাহসী নেতা
সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সদস্য, এবং বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য হিসেবে ২ বার দায়িত্ব পালন করেন। সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি চিরাম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তার সমর্থকদের নিয়ে বাইক শোডাউনের মাধ্যমে চিরাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। তার এই শোডাউনে চিরাম জুড়ে ব্যাপক সাড়া পড়েছে।

চিরামকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও ক্রীড়াবান্ধব ইউনিয়ন গড়তে কাজ করছেন জহিরুল ইসলাম

তিনি শুধু রাজনীতিতেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। চিরাম ইউনিয়নকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে তিনি দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কাজ করে আসছেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের মাঝে নিয়মিত খেলার উপকরণ বিতরণ করে আসছেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে চিরাম ইউনিয়নের যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com