1. dailyainerkantho@gmail.com : admin :
লাকসামে শিক্ষার্থীদের উপর আক্রমণ ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:৪১|
শিরোনামঃ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি ইবিতে দুই দফা সংঘর্ষের পর ফুটবল টুর্নামেন্ট স্থগিত, সাংবাদিকসহ আহত অন্তত ১৪ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক সম্মেলনে ফরম বিক্রয় বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

লাকসামে শিক্ষার্থীদের উপর আক্রমণ ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 166 Time View

 

লাকসামে শিক্ষার্থীদের উপর আক্রমণ ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজগরা হাজী আলতাফ আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) লাকসাম-নাঙ্গলকোট রোডের শুকতলা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারী আজগরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাবুদ্দিন, স্থানীয় যুবদলের সদস্য সাকন ও শ্রমিক দলের শরিফসহ অন্যান্যদের দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীরা জানায়, গত ১৫ আগস্ট বিকেলে আজগরা কলেজ মাঠে ফুটবল খেলতে গেলে সাহাবুদ্দিন ও সাকনের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে মেহেদী, সাইফ, মুজাহিদ, রাকিব, পিয়াস, শাহাদাতসহ অন্ততঃ ১১ জন শিক্ষার্থী আহত হয়। এছাড়াও তাদের রক্ষায় এগিয়ে এলে দুর্বৃত্তরা মোঃ সেলিম (৪৭) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে বড়বাম নিয়ে আটকে রাখে। তার দোকান তছনছ করে মোবাইল ফোন ও নগদ দুই লাখ টাকা লুট করে। রাতে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনা হয়।

মানববন্ধনের একপর্যায়ে আজগরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়। এ সময় শিক্ষার্থীরা ঘটনাটির সঠিক বিচার না হলে রেলপথ সড়ক পথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com