1. dailyainerkantho@gmail.com : admin :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেস ক্লাবের মানববন্ধন - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২৯|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেস ক্লাবের মানববন্ধন

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি)
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 240 Time View

মো ইফাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি):
‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১০ আগস্ট) দুপুরে মাধবপুর থানা রোডে মাধবপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

‎তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কাঞ্চন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠান, হাফিজুর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com