1. dailyainerkantho@gmail.com : admin :
সাভারে বৃদ্ধা নারীসহ পুরো পরিবারকে পুড়িয়ে মারার হুমকি — সোনার গহনা লুট, পুলিশের রহস্যজনক নীরবতা - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১২:৩৭|
শিরোনামঃ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন

সাভারে বৃদ্ধা নারীসহ পুরো পরিবারকে পুড়িয়ে মারার হুমকি — সোনার গহনা লুট, পুলিশের রহস্যজনক নীরবতা

ফখরুল ইসলাম
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 165 Time View

সাভার | ১৩  জুলাই ২০২৫,
সাভার ক্যান্টনমেন্ট এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারী ও তার পরিবারকে নিজ ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের মূল্যবান মালামাল ভাঙচুর করে তারা আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ভয়াবহ এই ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গিয়ে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন ভুক্তভোগী আনোয়ারা বেগম। দেখা যায়, অভিযুক্তরা থানার ইনচার্জের সঙ্গেই বসে চা পান করছেন।

ভুক্তভোগী আনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে জানান,
“ঝুমা আমার ছেলে মামুনের প্রাক্তন স্ত্রী। সে মাঝেমধ্যে সন্ত্রাসীদের নিয়ে আসে মামুনকে খোঁজার নাম করে। ঘটনার দিন দুপুরে তুহিন, টিটু এবং আরও কয়েকজন আমাদের বাড়িতে হঠাৎ ঢুকে পড়ে। তারা চিৎকার করে বলে—‘মামুন দেশে ফিরেছে, বাড়ির অংশ ঝুমার নামে লিখে দিতে বলো!’ আমি বলি, মামুন তো এখনো কানাডায়। তখন তুহিন রেগে গিয়ে বলে—‘আমাদের কথা না শুনলে ঘরের ভেতর সবাইকে রেখে আগুন লাগিয়ে দেব।’”

ভয়ে কাঁপছিলেন বৃদ্ধা, তবুও রেহাই মেলেনি ভয়ের চোটে আনোয়ারা বেগম তুহিনের হাত ধরে কাঁদতে কাঁদতে অনুনয় করেন,
“আমি মামুনকে সব জানাবো, শুধু আমাদের ক্ষতি করবেন না।”কিন্তু দুর্বৃত্তরা থামেনি। ঘরের আলমারি ভেঙে তার স্বামীর দেওয়া সোনার গহনা লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই আনোয়ারা বেগম আশুলিয়া থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে নতুন এক দুঃস্বপ্নের মুখোমুখি হন।“আমি থানায় গিয়ে দেখি—ঝুমা, তুহিন ও থানার ইনচার্জ একসাথে বসে চা খাচ্ছে। এত ভয় পেয়েছিলাম, কোনো কথা মুখ দিয়ে বের হয়নি। চোখের পানি ফেলতে ফেলতে ফিরে এসেছি,” — জানান তিনি।

স্থানীয়দের ক্ষোভ: ‘এই এলাকায় কেউ নিরাপদ নয়’
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দুর্বৃত্তরা লাগামহীন হয়ে উঠেছে।

না প্রকাশে এক প্রতিবেশী জানান,“এরা আগে আওয়ামী লীগের ছায়ায় ছিল, এখন বিএনপির স্থানীয় নেতাদের সহায়তায় ত্রাস কায়েম করছে। যদি একজন অসহায় পরিবারের সঙ্গেও এমন হয়, তাহলে আমরা কেউই নিরাপদ না। পুলিশ নিশ্চুপ কেন?”

এ বিষয়ে আশুলিয়া থানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com