1. dailyainerkantho@gmail.com : admin :
সায়হাম গ্রুপের ইফতার সামগ্রীতে হাসি ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪১|
শিরোনামঃ
সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

সায়হাম গ্রুপের ইফতার সামগ্রীতে হাসি ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে

ফরাস উদ্দিন
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 194 Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় ব্যাপক পরিসরে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবার রমজানে প্রায় ৪৫ হাজার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এতে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক নিম্নআয়ের পরিবার রয়েছে যারা দৈনন্দিন সংসার চালাতেই হিমশিম খায়। রমজান ও ঈদকে সামনে রেখে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সায়হাম গ্রুপের উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ইফতার সামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হচ্ছে।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাঘাসুরা গ্রামের সুফিয়া বিবি বলেন, “আমরা অনেকেই কষ্ট করে সংসার চালাই। রমজান মাসে ইফতারির জিনিস কেনাও কঠিন হয়ে যায়। কিন্তু এবার সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল আমাদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এই সহায়তা দেওয়া হয়েছে।”

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই সমাজে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক। মাদকমুক্ত, সুস্থ ও সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশনায় এবার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এই অঞ্চলের মানুষের কল্যাণে বড় পরিসরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তারা তাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন।

রোববার সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ সেলিম, মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা সহিদ মেম্বার, গিয়াসউদ্দিন তালুকদার, আব্দাল আহমেদ, ছাত্রদল নেতা মারুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com