1. dailyainerkantho@gmail.com : admin :
সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কোথাও তিল ধরার ঠাঁই নেই। - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৮:১১|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কোথাও তিল ধরার ঠাঁই নেই।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 131 Time View

 

এবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সমাগমে তিল ধারণের ঠাঁই নেই। উদ্যান আশপাশে ছড়িয়ে পড়েছে সমাবেশে আসা মানুষের সমাগম। যদিও সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে।

 

এদিকে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মিছিলের স্রোত ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বেলা বাড়ার সাথে ভরে যায় সমাবেশ স্থল। এরপর তিল ধারণের ঠাঁই নেই। লোকজন ছড়িয়ে পড়েছে শাহবাগ, কাঁটাবন, টিএসসি, দোয়েল চত্বর, পলাশী মোড়, হাইকোর্ট মোড়, মৎসভবন, কাকরাইল এলাকা জুড়ে। রমনা পার্ক প্রায় ভরে উঠেছে মানুষের আনাগোনায়। এখন সাইমুম শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন করছে।

 

এদিকে গতকাল শুক্রবার রাতেই সমাবেশকে কেন্দ্র নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দলটি দাবি করেছে, ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করবে তারা। ‘লিল্লাহি তাকবির আল্লাহু আকবার’ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ ‘স্লোগান মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকা।

জামায়াত জানায়, এই সমাবেশে তারা সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় দাবি তুলে ধরবে। দাবিগুলো হলো:- ২০২৪ সালের ৫ আগস্টসহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com