1. dailyainerkantho@gmail.com : admin :
স্ত্রীকে হত্যা, উত্তেজিত জনতা স্বামীর ঘরে আগুন দিল। - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:২৫|
শিরোনামঃ
চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

স্ত্রীকে হত্যা, উত্তেজিত জনতা স্বামীর ঘরে আগুন দিল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 273 Time View

 

স্ত্রীকে হত্যা, উত্তেজিত জনতা স্বামীর ঘরে আগুন দিল।

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্বামীর দুটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সকালে।

নিহতের নাম সুইটি আক্তার নিশি (২০)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। স্বামী নুরুল ইসলাম (৩৫) বরমী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মৃধার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে সুইটির সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় পারিবারিক কলহ ও নির্যাতনের পর্ব। স্বজনদের অভিযোগ, নুরুল একজন মাদকাসক্ত এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এসব কারণে সুইটির ওপর চলতো শারীরিক নির্যাতন।

বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ করে বিয়ের ঘটক নাজমুল সুইটির মৃত্যুর খবর দেন। খবর শুনে আত্মীয়স্বজনরা ছুটে গিয়ে সুইটির মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।

শ্রীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্তের মা জোবেদা খাতুনকে আটক করা হলেও, নুরুল ইসলাম তখন থেকেই পলাতক।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভোরের দিকে উত্তেজিত গ্রামবাসী নুরুল ইসলামের দুটি ঘরে আগুন লাগিয়ে দেয়। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত আটটি কক্ষসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, মরদেহে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com