1. dailyainerkantho@gmail.com : admin :
হরিনাকুন্ডু লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৩|

হরিনাকুন্ডু লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 105 Time View

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমীর আলী আজম মো: আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মো: বাবুল হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো: ইউসুফ আলী, ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: ওবাদুর রহমান খান,উপজেলা সেক্রেটারি মো: ইদ্রিস আলী,পৌর আমীর মো: শফি উদ্দীন, হরিনাকুন্ডু থানা শাখার সভাপতি মো: রাশেদ খান, লালন শাহ কলেজের সভাপতি মো: আবু সাঈদ এবং পৌর সভাপতি মো: আকিমুল ইসলাম।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং দেশ গঠনে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com