1. dailyainerkantho@gmail.com : admin :
একতাই শক্তি মানবতার প্ল্যাটফর্মের বৃক্ষরোপন কর্মসূচি পালন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:০৪|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

একতাই শক্তি মানবতার প্ল্যাটফর্মের বৃক্ষরোপন কর্মসূচি পালন

সাব্বির ইসলাম, ইসলামপুর (জামালপুর)
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 307 Time View

জামালপুরের ইসলামপুর উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে “একতা‌ই শক্তি মানবতার প্ল্যাটফর্ম”-এর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি।

এ কর্মসূচি বাস্তবায়িত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানে।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইসলামপুর গুঠাইল রোড সংলগ্ন বানিয়াবাড়ী ব্রিজ, ইসলামপুর উপজেলা সরকারি হাসপাতাল, দিনি মাদ্রাসা, সরকারি বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং সরকার পাড়া কবরস্থানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি গাছ নিম রোপণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা এবং বায়ু বিশুদ্ধ করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বকুল, কৃষ্ণচূড়া, কাঁঠাল, লেবু, পেয়ারা, আম, জাম, তুলসি প্রভৃতি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোবাহান সোহান (নাজমুল সরকার), কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোঃ ফিরোজ হাসান নাঈম, দপ্তর সম্পাদক সিয়াম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লান্জু, সহ সভাপতি লোকমান সাহেব, প্রচার সম্পাদক বিশাল সাহেব, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেনসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির তত্ত্বাবধানে এবং মোছাঃ মোমেনা বেগম (নাছিমা সরকার)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনটি সফল ও উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com