1. dailyainerkantho@gmail.com : admin :
এনসিপি'র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর মান্নান - dailyainerkantho
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৮|
শিরোনামঃ
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের ধর্মপাশা সেলবরষ-পাইকুরাটি প্রবাসী উন্নয়ন ফোরাম DSPPDF নামকরন করা হয়েছে ​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ মিরপুরে লেগুনা স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তৃতীয় লিঙ্গের একজন গ্রেফতার  ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ, প্রশিক্ষক বা ক্রীড়া সংগঠককে যেন হেনস্তার শিকার হতে না হয় – গোলাম সাব্বির মাসুম ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪ জন যাত্রী গুরুত্বর আহত

এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 551 Time View

বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান এক বিবৃতিতে বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পথযাত্রা সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় যে নৃশংসতা প্রকাশ পেয়েছে তা জাতি বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ রাজনীতিতে যে পচন ধরেছিল তার বহিঃপ্রকাশ এই সন্ত্রাসী হামলার ঘটনা। ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাদের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। একই সঙ্গে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এতে প্রমাণিত হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার অপরিণামদর্শী রাজনীতি কতটা ভয়ঙ্কর ছিল। শেখ হাসিনা তার অনুসারী ছাত্রলীগকে ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপে রূপান্তরিত করছিল। এই আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com