1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে ইসিতে চিঠি দিলেন সামিরা আজিম দোলা। - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:১৯|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে ইসিতে চিঠি দিলেন সামিরা আজিম দোলা।

আল মামুন
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 164 Time View

 

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন পুনর্বহালের দাবিতে ইসিতে চিঠি দিলেন সামিরা আজিম দোলা

আল মামুন-০৭ আগস্ট ২০২৫

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও প্রয়াত সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা।

বুধবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত আবেদনপত্র জমা দেন তিনি। আবেদনপত্রে তিনি কুমিল্লা-০৯ আসনের ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্ব তুলে ধরে বলেন, “লাকসাম ও মনোহরগঞ্জ—দুটি উপজেলা দীর্ঘদিন ধরে একত্রে কুমিল্লা-০৯ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। এ অঞ্চলটির জনগণের ঐক্য, উন্নয়ন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব রক্ষায় এই আসনকে পূর্বের কাঠামো অনুযায়ী বহাল রাখা জরুরি।”

সামিরা দোলা বলেন, “আমার পিতা কর্নেল (অব.) আনোয়ারুল আজিম এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। আজ এই আসন ভাঙার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা শুধু জনআকাঙ্ক্ষার বিপরীতই নয়, বরং এটি স্থানীয় মানুষের রাজনৈতিক অধিকার ও পরিচয়ের উপরও আঘাত।

তিনি আরও জানান, আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় জনমত ও স্থানীয় বাস্তবতা বিবেচনা না করলে তা ভবিষ্যতে বৃহত্তর অসন্তোষ সৃষ্টি করতে পারে।

চিঠিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি এই আসনটি পূর্বের ন্যায় কুমিল্লা-০৯ হিসেবে পুনর্বহাল রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন দেশের আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় কুমিল্লার কয়েকটি আসনে ভৌগোলিক পরিবর্তনের প্রস্তাব এনেছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে মতপ্রকাশ ও আপত্তির ধারাবাহিকতা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com